নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং নরসিংদী জেলার পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

বিশেষ প্রতিনিধি নরসিংদী:

পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ সেপ্টম্বর, ২০২২খ্রি.) ঢাকা রেঞ্জের মাসিক সভায় জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করবেন।

পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশকে মনোনীত করা হয়।

এছাড়া জুলাই ২০২২ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ জামিরুল ইসলাম, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং রায়পুরা থানায় কর্মরত এসআই(নিঃ)/দীপংকর দাস, মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।

তাছাড়া, আগস্ট ২০২২ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত এসআই(নিঃ)/ সাদেকুর রহমান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং শিবপুর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ মুক্তার হোসেন, মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।


নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং নরসিংদী জেলার পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles