আসাদুজ্জামান ভুট্টুর দেশে ফেরায় হিলি সিমান্তে আনন্দ মিছিল

মোঃ কাফি হোসেন.ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান ভুট্টু ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরায় হিলি সিমান্তে আনন্দ মিছিল করেছেন ঘোড়াঘাট উপজেলার আওয়ামিলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী তার ইউনিয়ন বাসির লোকজন।
রবিবার (০২ অক্টোবর) বিকালে ভারত থেকে চিকিৎসা শেষে হিলি সিমান্তে পৌছালে দুপুরে থেকে আগত নেতা কর্মী ও ইউনিয়ন বাসীর লোকজন তাকে ফুলের তোরা দিয়ে বরন করে নেন এবং আনন্দ মিছিল করে চেয়ারম্যানকে নিয়ে বাড়ি ফেরেন।

জানা যায় চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান ভুট্টু উন্নত চিকিৎসার জন্য ভারতে যান গত মাসের ২২শে সেপ্টেম্বর। তিনি সেখানে অপারেশন করাবেন বলে যান, কিন্তু সেখান ডাক্তার তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করায়, পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের মাধ্যমে জানা যায় যে অপারেশন করা লাগবে না। কারন তার সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো পাওয়া যায়। মোঃ আসাদুজ্জামান ভুট্টু চেয়ারম্যান জানান বাংলাদেশে প্রবেশ করে এতো ভালোবাসা পাবো ভাবতেই অবাক লাগছে, তাই যত দিন বেঁচে থাকবো জনগণের সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন ছোট ভাই ফিরোজ কবির,সিহাব,ছোট ভাইয়ের বউ জেমি।


আসাদুজ্জামান ভুট্টুর দেশে ফেরায় হিলি সিমান্তে আনন্দ মিছিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles