সিলেটে ট্রাকের ধাক্কায় আটো রিকশার ৫ জন নিহত, গুরুত্বর আহত ২

0
108

সিলেট জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজি চালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
রোববার ভোর সাড়ে ৬ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর।
নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে সিএনজি আটো রিকশা চালক হোসেন আহমদ (৩৫), উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩০), তার সাত বছরের শিশু সাবিয়া বেগম ও চার মাস বয়সের শিশু শাহাদত হোসেন এবং তাদের আত্বীয় হাবিবুন নেছা (৩৩)।
আহতরা হলেন রুপচেং গ্রামের মুত আরজান আলীর ছেলে জাকারিয়া (৫০) তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)৷ নিকট আত্মীয়রা জানান আহত জাকারিয়ার আত্মীর মৃত্যুর সংবাদ পেয়ে তারা উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের উদ্দ্যোশে রওয়ানা হন৷ পথিমধ্যে এঘটনাটি ঘটে৷
ওসি জানান,সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুছড়ে যায় সিএনজি আটো রিকশাটি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। এদের মধ্যে চালক ছাড়া চারজনই একই পরিবারের সদস্য।
গুরুত্বর আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ দস্তগীর আহমদে, অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট৷
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক৷


সিলেটে ট্রাকের ধাক্কায় আটো রিকশার ৫ জন নিহত, গুরুত্বর আহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here