বড়লেখা থানার সেকেন্ড অফিসার হাবিব কাজের স্বীকৃতি পেলেন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিবুর রহমান (পিপিএম)। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিসরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসআই হাবিবুর রহমান (পিপিএম) এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।


বড়লেখা থানার সেকেন্ড অফিসার হাবিব কাজের স্বীকৃতি পেলেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles