যশোরে শেখ হাসিনার জনসভা সফল করতে বাঁকড়ায় বিশাল প্রচার মিছিল

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

২৪ নভেম্বর যশোরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদের নেতৃত্বে বাঁকড়া বাজারে এক বিশাল প্রচার মিছিল বের করা হয়।

মিছিলের আগে বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এক ফেসবুক লাইভ করেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। এসময় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছে। শেখ হাসিনার কল্যাণে বাঁকড়া বাজারসহ সারা দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। দেশের মানুষ উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করেছে। সারা বিশে^ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে চিহিৃত হয়েছে। ফলে আমাদের উচিত শেখ হাসিনার জনসভায় সবাইকে দলে দলে যোগ দেয়া।

তিনি আরো বলেন, যশোরের জনসভা একটি ঐতিহাসিক জনসভা। কারণ এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই স্টেডিয়ামে জনসভা করেছিলেন। ঠিক তার ৫০ বছর পরে জননেত্রী শেখ হাসিনা একই স্থানে জনসভায় অংশ নেবেন। এছাড়া করোনার পরে এই প্রথম শেখ হাসিনা স্বশরীরে যশোরে জনসভায় অংশ নিচ্ছেন। এজন্য প্রত্যেক আওয়ামী লীগ নেতাকর্মীকে এ জনসভায় যাওয়া উচিত।

অন্যান্যদের মধ্যে প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শাহাজান আলী, মাস্টার এনামুল কবীর, অশোক দত্ত, আকবর হোসেন জাপানী, আবুল কাশেম, মাজহারুল ইসলাম প্রিন্স, ইকবাল আহমেদ রবি, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম ও নিমাই চন্দ্র, কাজল রায়হান, আক্তারুজ্জামান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউদ্দীন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, মণিরমিপুরের হরিহর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, আব্দুল করিম, ইউপি সদস্য আতিয়ার রহমান, রেজাউল ইসলাম, এরশাদ আলী, ইস্রাফিলে হোসেন, ইয়াকুব আলী, রুবিয়া খাতুন, চায়না খাতুন, লতা খাতুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস, যুবলীগ নেতা মুনিরুল ইসলাম মিশর, লিন্টু বিশ্বাস, এম.আমিরুল ইসলাম জীবন, হাদিউসজ্জামান নয়ন, রকিবুল হাসান মিন্টু, আসাদুজ্জামান, নুরুল হক প্রমূখ।


যশোরে শেখ হাসিনার জনসভা সফল করতে বাঁকড়ায় বিশাল প্রচার মিছিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles