একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জেলা বাসির শ্রদ্ধা নিবেদন

0
117

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে মাননীয় সংসদ সদস্যের পক্ষে, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, নড়াইল জেলার গণমাধ্যম কর্মী সহ আওয়ামী-লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার সাদিরা খাতুন,জেলা আওয়ামী-লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যাম নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া,সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন সংগঠন উপস্থিত থেকে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জেলা বাসির শ্রদ্ধা নিবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here