Home রাজনৈতিক আওয়ামীলীগ সাতক্ষীরা কালিগঞ্জে ৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

সাতক্ষীরা কালিগঞ্জে ৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

সাতক্ষীরা কালিগঞ্জে ৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ৩৮ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী প্রধান রেজা রশিদ।

মূল আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মো আব্দুল্লাহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।, উপস্থিত ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ভাড়াশিমলা চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা চেয়ারম্যান ফেরদাউস মোড়লসহ সংবাদকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলায় ক শ্রেনীর তালিকা ভুক্ত ভুমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমে ৪০ টি গৃহের বরাদ্ধ পায়। উপজেলায় মোট ৩৭১ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ১ ম, ২য় ও ৩য় পর্যায়ে ২২১ জন পরিবারকে জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১১০ টি ঘরের কার্যক্রম চলমান যা পরবর্তীতে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। ৩৮ জন সুফলভোগী ঘরের চাবি বুঝে পেয়ে পুলকিত হন এবং মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।


সাতক্ষীরা কালিগঞ্জে ৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here