বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, নগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তারেকুল ইসলাম হিমু

0
66

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

গত ১৪ই জুন চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে নগরীর চকবাজার জামালখান মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের প্রমাণ্যচিত্রে ভাঙচুর চালায় যুবদল ও ছাত্রদলের কর্মীরা৷ এর প্রতিবাদে তৎক্ষনাৎ বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ, মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নাম্বার গেইট বিপ্লব উদ্যানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়৷

এসময় নগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তারেকুল ইসলাম হিমু বলেন, বিএনপির ধ্বংসাক্ত কর্মকাণ্ড বন্ধ করতে হলে প্রশাসনকে বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, অন্যথায় সাধারণ মানুষের জান মালের ক্ষতি হলে তার দায়-বার কিন্তুু সরকারকে নিতে হবে, জামালখান চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের প্রমাণ্যচিত্র ভাংচুর কারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানান৷

এতে উপস্থিত ছিলেন নগর মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি শাহ নেওয়াজ স্বাধীন, রাসেল চৌধুরী ও পাঁচলাইশ থানা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা


বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, নগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তারেকুল ইসলাম হিমু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here