
জসিম মাতাব্ব,বিশেষ প্রতিনিধি ভোলা
তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের বেলা ৩টায় ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে চাঁদপুর মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। রানার্সআপ হয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এরপর বিকাল ৫টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয় চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার আবদুল মান্নান, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





