Home অর্থনৈতিক দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকদের মাঝে চারা বিতারন

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকদের মাঝে চারা বিতারন

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকদের মাঝে চারা বিতারন

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্য বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা এবং বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্য এসব চারা ও বীজ পেয়েছেন এই উপজেলার ১৩৭ জন।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা কৃষি দফতরের উদ্দ্যোগে অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষানীদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এসব ফলজ ও ঔষধি চারা এবং শাক-সবজির বীজ সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান। এসব সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

২০২২-২৩ অর্থ বছরের বাস্তবায়িত এই প্রকল্পের অধিনে একজন কৃষক বা কৃষাণী পেয়েছেন সারা বছর ফল দেয় এমন জাতের কাটিমন আম, আনার, সফেদা, লটকন, আমড়া এবং কাঠাল গাছের চারা।

এছাড়াও ঔষধি গাছ হিসেবে অর্জুন এবং ১৪ প্রকারের হাইব্রিড ও উন্নতজাতের শাকসবজির বীজ।

আমির হামজা নামে একজন কৃষক বলেন, ‘বিনামূল্যে শাকসবজির বীজ পেলাম। এর আগেও পেয়েছিলাম এটা দ্বিতীয়বার এসব বীজ বপণ করে ভালোভাবে পরিচর্যা করতে পারলে কমপক্ষে ২-৩মাস আর শাকসবজি কিনে খেতে হবে না। পাশাপাশি পড়ে থাকা জমিটাও আর ফাঁকা থাকলো না।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, পারিবারিক পর্যায়ে নিজেদের পুষ্টিগুণের চাহিদা মেটাতে বর্তমান সরকার এবং কৃষি বিভাগ নানা ধরণের উদ্দ্যোগ গ্রহণ করেছেন। মাঠ পর্যায়ে আমরা প্রকল্প গুলো বাস্তবায়ন করছি। এসব প্রকল্প থেকে সফলতাও মিলছে আশানুরূপ।


দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকদের মাঝে চারা বিতারন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here