বাউফলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সাবেক চীফহুইপ ফিরোজ

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও সাবেক চীফ হুইপ সাংসদ আ স ম ফিরোজ।

শুক্রবার (১৫সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলাধীন কাছিপাড়ার লঞ্চঘাট থেকে স্পীডবোটে এ এলাকা পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন, জেলা প্রশাসক পটুয়াখালী মোহাম্মদ নূর কুতুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, পুলিশ সুপার পটুয়াখালী মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান প্রমুখ।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙ্গন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙ্গনে যাদের বসত ভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য মাননীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ এর আহবানে আমি এখানে এসেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ নদীর তীর ও রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্থ অংশে জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করবে পানি উন্নয়ন বোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে জিও ব্যাগ ফেলে অস্হায়ী কাজ শুরু হবে। নদীর তীর রক্ষা বাধেঁরও যত্ন ও রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হবার পরামর্শ দেন।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। তেমনি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, সরকারী-বেসরকারী অসংখ্য স্থাপনা, হাট-বাজার, নদী তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নদীরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এছাড়া নদী শাসন ও স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন এলাকায় প্রকল্প গ্রহণ করেও কাজ শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

অচিরেই কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন রক্ষার কাজ শুরু হবে। আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।


বাউফলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সাবেক চীফহুইপ ফিরোজ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles