
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
জাতীয় পার্টির কেন্দুয়া উপজেলা শাখার ৪ বারের মতো আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল আউয়াল মন্ডল।
গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২ টায় কেন্দুয়া উপজেলার পাবলিক হলে ত্রি- বার্ষিকী সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির তিনটি পদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাকর্মীবৃন্দের সিদ্ধান্তে নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান এ ঘোষণা দেন।
এছাড়াও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হন। কেন্দুয়া উপজেলার সভাপতি আব্দুল আউয়াল মন্ডল বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা শাখার নেতাকর্মীরা আবারও চতুর্থ বারের মতো আমাকে সভাপতি মনোনীত করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সব সময় জাতীয় পার্টির একজন আদর্শ সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি জাতীয় পার্টি অতীতেও জনগণের পাশে ছিল, ভবিষ্যৎতেও থাকবে ইনশাআল্লাহ। আমি আমার ও দলের জন্য সহযোগিতা ও দোয়া চাই।





