
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বড়ুয়া সমাজের উজ্জ্বল নক্ষত্র উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রাম। যা নাইক্ষ্যংছড়ি উপজেলা ও বান্দরবান জেলার অন্তভূক্ত এলাকা। উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া নিয়ে সকাল বড়ুয়া সমাজ আজ গর্বিত।
প্রতি বছরে সরকারের তালিকায় নাম লিপ্ত হচ্ছে উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার মেধাবী শিক্ষার্থীদের। কিছু দিন আগে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার ৬ জন মেধাবী শিক্ষার্থী ও শিক্ষার্থীরা গতকাল রোজ শনিবার প্রাইমারী সহকারী শিক্ষক পদে সুপারিশ প্রাপ্ত হওয়ায় আজ পুরো বড়ুয়া সমাজ গর্বিত।
৬ জন সহকারী শিক্ষক পদে সুপারিশ প্রাপ্ত সহ বর্তমানে ঐ এলাকায় সরকারের খাতায় নাম লিখেছেন উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার ২৯ জন। যার মধ্যে শিক্ষক ও শিক্ষিকা হলেন ২৪ জন। ১ জন নৌবাহিনী,, আর ১ জন সমবায় পরিদর্শক। আর ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক। আর ১ জন গণ স্বাস্থ্য পরিদর্শক।আর ১ জন মেডিকেল ট্যােকনলস্জিট অফিসার। সহ সর্ব মোট২৯ জন সরকারি কর্মকর্তা।
সামান্য একটা এলাকায় ২৯ জন সরকারি কর্মকর্তা হওয়ায় পুরো বান্দরবান জেলার সকল বড়ুয়া সমাজ গর্বিত।





