স্বেচ্ছায় পদত্যাগ করলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান

আরিয়ান সিদ্দিক,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন প্রার্থী হওয়ার আগ্রহে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গতকাল বিকেলে দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান ঝুমা তালুকদার সাংবাদিকদের জানান, চলতি মাসের ৬ তারিখ তিনি নেত্রকোনা জেলাপ্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গতকাল তিনি পদত্যাগপত্র গৃহীত হওয়ার চিঠি হাতে পেয়েছেন।

দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝুমা তালুকদার পদত্যাগ করেছেন, এমন খবর জনসম্মুখে চলে আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জান্নাতুল ফেরদৌস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন। এজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।

মন্ত্রণালয় থেকে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধিমোতাবেক নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যানকে (প্যানেল-১) অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। চিঠি পেলে বিস্তারিত জানাতে পারব।


স্বেচ্ছায় পদত্যাগ করলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles