Home আবহাওয়া ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলার লালমোহনে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার দুপুরের ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে প্রায় ৫০ টি বসতঘরসহ খামার আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। অনেক জায়গায় গাছ উপড়ে পরেছে।

এছাড়া প্রায় ১২শ হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। তিনি আরো বলেন লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা জেলায় প্রেরণ করেছি, বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্তদের নিকট পৌঁছে দেওয়া হবে।


ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here