আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন ঐতিহ্য পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারী) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় উক্ত উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে হরেক রকমের পিঠা সাজিয়ে বেখে প্রদর্শন ও আপ্যায়িত করা হয়।

উল্লেখ্য বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়।


আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles