Home দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারী বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ। একই দিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতের লেখার প্রতিযোগীতা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here