শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইফতার ও দোয়া মাহফিল, গত ৪ এপ্রিল ২০২৪ইং রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া এর সভাপতিত্বে ও এস আই আজিজুল হক এর সঞ্চালনায় হাইওয়ে থানার কনফারেন্স হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সিদ্দিকী সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সার্কেল ময়মনসিংহ রিজিয়ন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোঃ আল-ইমরান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শান্তি,শৃঙ্খলা, নিরাপত্তা প্রগতি পুলিশের মূলনীতি। তিনি বলেন, সুশৃঙ্খল, সুরক্ষিত মহাসড়ক রক্ষার দায়িত্ব যেমন হাইওয়ে পুলিশের তেমনি সর্বস্তরের জনগণকেও এ ব্যাপারে সচেতন হতে হবে।

ইফতার অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিঞা সকলকে ধন্যবাদ জানান এবং গণমাধ্যম কর্মীদেরকে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান।


শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles