ভোলার তজুমদ্দিনে পুলিশের অভিযানে দুইটি মটরবাইক আটক

ষ্টাফ রিপোর্টার:

ভোলার তজুমদ্দিন থানা পুলিশের মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযানে তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নের ভিবিন্ন স্থানে অভিযান চালায় তজুমদ্দিন থানা পুলিশ ৷ এ অভিযানে চাঁচড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীর হাওলাদারের বাড়ির আশে পাশে ভিবিন্ন জুয়ারী কে ধাওয়া করে পুলিশ এসময় জুয়া ও মাদক কারবারীদের ব্যাবহার করা দুটি মটর বাইক জব্দ করেন তজুমদ্দিন থানা পুলিশের একটি দল ৷ তজুমদ্দিন থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জিয়াউল হক এর নির্দেশে এস আই মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন ৷ এ সময় প্রশানকে সহযোগিতা করে চাঁচড়া ইউনিয়নের যুবলীগ কর্মি মোঃ লোকমান হোসেন,ও সেচ্ছাসেবকলীগ কর্মী মোঃ নজরুল ইসলাম বাদশা ৷ এলাকাবাসীর দাবী দীর্ঘদিন এ এলাকাতে একটি চক্র মাদক ও জুয়ার কার্যক্রম পরিচালনা করে এতে করে যুবসমাজ ধ্বংশের পথে তাই এলাকাবাসী প্রশাসনের নিকট জোর দাবী করছেন ৪নং চাঁচড়া ইউনিয়ন কে মাদক ও জুয়া থেকে রক্ষা করতে এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান পুলিশ সব সময় অপরাধীদের ধরার জন্য কাজ করছেন এবং এর পরে ভিবিন্ন সময়ে আরো অভিযান পরিচালনা করা হবে


ভোলার তজুমদ্দিনে পুলিশের অভিযানে দুইটি মটরবাইক আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here