Home বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা পটুয়াখালীতে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ কবির গাজী.ক্রাইম রিপোর্টার পটুয়াখালী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পটুয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ শুরু হয়ে ১০ হাজারের অধিক নেতা কর্মি নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে লঞ্চঘাটে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আমীর, পটুয়াখালী-১ আসনের এমপি প্রার্থী সিনিয়র আইনজীবী নাজমুল আহসান, নায়বে আমির অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন, জেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, জেলা সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। জেলা যুব বিভাগের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবীদ রফিকুল ইসলাম বাশার। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাইদুর রহমান খান পাবেল। সদর উপজেলা আমীর- মাওলানা হাবিবুর রহমান পৌর আমির মাওলানা আবুল বাশারসহ উপজেলা আমির এবং জামায়াত নেত্রীবিন্দ উপস্থিত ছিলেন।


পটুয়াখালীতে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here