প্রধান উপদেষ্টা বরাবর লালমনিরহাট প্রাথমিক শিক্ষক সমিতির স্মারক লিপি প্রদান

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরি কাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় ১২ ই আগস্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কৃর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহার এবং সমস্যা হলে স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেছেন জেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন।

সোমবার সকালে লালমনিরহাট প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে ১২ আগস্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত চিঠি বাতিলসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেছে। সংগঠনের নেতারা এই পদক্ষেপকে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্মারক লিপি পেশ করেন জেলার সকল শিক্ষকগন।তাদের প্রধান তিনটি দাবী তুলে ধরেন স্মারক লিপিতে। ১. উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান। ২. অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ এর বিধি ২ অনুযায়ী পদোন্নতি প্রদান। ৩. বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা।

এই দাবিগুলো শিক্ষক মহলে দীর্ঘদিনের একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় ছিল। জেলা প্রশাসনের কার্যালয়ে সোমবার সকাল ১১টায় স্মারক লিপি পেশকালে উপস্থিত ছিলেন জেলার প্রায় ২শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।এসময় বক্তারা উত্তোলিত টাইম স্কেল জটিলতার কারণে অসংখ্য শিক্ষক মানবতার সাথে জীবন কাটাচ্ছেন।এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন

জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পক্ষে স্মারক লিপিটি স্বাক্ষর করেছেন সভাপতি রিয়াজুল ইসলাম শহিদ। তিনি বলেন এই সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের ডাক দিয়ে জাতীয় শহীদ মিনারে শিক্ষকরা স্ব-পরিবারে অবস্থান করবে।


প্রধান উপদেষ্টা বরাবর লালমনিরহাট প্রাথমিক শিক্ষক সমিতির স্মারক লিপি প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles