এবার সড়ক দখলমুক্ত রাখার চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পরিচালিত প্রথম ধাপের উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। গতকাল শেষ দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গত ১ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনের এ বিশেষ অভিযানে দখলমুক্ত হওয়া সড়ক যাতে নতুন করে আর কেউ দখলে নিতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। আজ থেকে শুরু হবে দখলমুক্ত সড়ক বজায় রাখার সাত দিনের চ্যালেঞ্জ। এরপর আবারও দ্বিতীয় ধাপের অভিযান শুরু হবে। দখলমুক্ত সড়ক ফের দখলে নিলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএমপি থেকে জানানো হয়েছে, গতকাল কোতোয়ালি-নর্থসাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে আইন অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। জুরাইন ও শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১১ জন ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। এদিকে নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা প্রাইভেট কার ও মোটরসাইকেলের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। শাহআলী এলাকায় ১৭টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত অভিযানে একজনকে গ্রেপ্তার ও বিভিন্ন দোকান থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় ছয়টি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মহাখালী আড়ং ও গুলশাল-২ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি দোকানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে উত্তরায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এবার সড়ক দখলমুক্ত রাখার চ্যালেঞ্জ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles