লালমোহনে গভীর রাতে মন্দিরের দান বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের দান বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে লালমোহন উপজেলা কালমা ২ নং ওয়ার্ডের বালা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের দান বাক্সটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে খোলা হয়নি। সোমবার গভীর রাতে অজ্ঞাত চোর বা চোরের দল মন্দিরের দরজা ভেঙে দান বাক্সটি নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাক্সটিতে লক্ষাধিক টাকা জমা ছিল।স্থানীয় বাসিন্দা আরতি রানী জানান, ভোরে ফুল তুলতে গিয়ে তিনি মন্দিরের দরজা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দান বাক্সটি না দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন।

অন্যদিকে, স্থানীয় স্বর্ণকুমার বালা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে পাশ্ববর্তী একটি সুপারি বাগানে দান বাক্সটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাক্সের ভেতরে কিছু খুচরা টাকা পড়ে ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দান বাক্সে থাকা খুচরা টাকা গণনা করে ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


লালমোহনে গভীর রাতে মন্দিরের দান বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles