নড়াইলে স্বামী-স্ত্রী ২১০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকসহ মো.হারুন মোল্যা (৪৪) ও তার স্ত্রী মোসা.আদুরী বেগম (৩১) নামের দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭,এপ্রিল) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রাম থেকে অবৈধ মাদকদ্রব্য ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৩ হাজার টাকাসহ তাদেরকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৮এপ্রিল) দুপুরে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন-লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় হারুন মোল্যার ও তার স্ত্রী আদুরী বেগম তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২১০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১৩ হাজার টাকাসহ জব্দ করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, অবৈধ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


নড়াইলে স্বামী-স্ত্রী ২১০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles