
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায়,বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অফিসার্স ক্লাবে, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে এক ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এর উপস্হাপনায় প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, লুৎফুর রহমান চুন্নু,অর্থ সম্পাদক কায়সার পারভেজ,খেলোয়ার কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, ক্রিড়া সংস্হার সদস্য আমির উদ্দিন,ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু, ইকবাল হোসেন, ক্রিকেটার ও ফুটবলার সুমন আহমদ, বর্তমান খেলোয়াড় আমিনুল ইসলাম এবং সালেক উদ্দিন।
ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,মোঃ আজিজুল ইসলাম।





