নাটোর জেলার গুরুদাসপুরে হত্যা মামলার আসামি আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোর জেলার গুরুদাসপুরে পাওনা টাকার জেরে প্রকাশ্য দিবালোকে কৃষক আবুল কাশেম হত্যা মামলার একমাত্র পলাতক আসামি কেনান আলী (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল। কেনান আলী গুরুদাসপুরের গোপিনাথপুর (জোলারকান্দি) গ্রামের মৃত রজব আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানাযায়, ২৮ এপ্রিল রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার চাটমোহর থানার বোয়ালিয়া (ধুলাউড়ি) এলাকায় কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কেনান আলীকে গ্রেফতার করে।

জানা যায় ,আসামি কেনান আলী (৩৮) বিদেশ যাওয়ার জন্য নিহত আবুল কাশেম আলীকে টাকা প্রদান করেছিলেন। কিন্তু কাশেম কেনানকে বিদেশ পাঠাতে ব্যর্থ হন। এতে কেনান, আবুল কাশেমের নিকট তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়রে মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গত ২১ সালের ৩ নভেম্বর সকালে নাজিরপুর ডিগ্রী কলেজের সামনে কাশেমকে কেনান লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আবুল কাশেমকে মৃত ঘোষনা করে।

এই ঘটনায় গুরুদাসপুর থানায় নিহত আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে আসামি কেনান (৩৮) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামি কেনান আত্মগোপনে ছিলেন। আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


নাটোর জেলার গুরুদাসপুরে হত্যা মামলার আসামি আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles