ছেলের বউয়ের সাথে অভিমান করে শাশুড়ির ‘আত্মহত্যা’

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরে ধান শুকানো নিয়ে ছেলের বউয়ের সাথে ঝগড়ার জেরে মানু বালা (৮০) নামে এক শাশুড়ি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভিমপুর শেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মানু বালা মৃত কামিক্ষা চন্দ্র রায়ের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন দিন আগে পুত্রবধূ অলকা রানীর সাথে ধান শুকানো নিয়ে ঝগড়া হয় শাশুড়ি মানু বালার। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে সবার অগোচরে গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মানু বালা। সকালে পুত্রবধূ অলকা গোয়াল ঘর গিয়ে শাশুড়ির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


ছেলের বউয়ের সাথে অভিমান করে শাশুড়ির ‘আত্মহত্যা’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles