Home আইন-আদালত ওমর সানী-জায়েদ প্রসঙ্গে এবার মুখ খুললেন মৌসুমী

ওমর সানী-জায়েদ প্রসঙ্গে এবার মুখ খুললেন মৌসুমী

ওমর সানী-জায়েদ প্রসঙ্গে এবার মুখ খুললেন মৌসুমী

অনলাইন ডেস্ক:

জায়েদ খানের বিরুদ্ধে স্ত্রী মৌসুমীকে ‘বিরক্ত ও হয়রানি’ করার অভিযোগ এনেছেন অভিনেতা ওমর সানী। তবে এক অডিও বার্তায় স্বামীর আনা অভিযোগ অস্বীকার করেছেন মৌসুমী। ২ মিনিট ২৩ সেকেন্ডের সেই অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আমি মনে করি, আমার প্রসঙ্গ টানার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা অনেক ভালো সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না এবং ওর মধ্যে আমি গুণ ছাড়া অপ্রীতিকর কিছুই দেখি না, কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটা আমি দেখিনি। ও ভালো ছেলে। সে আমাকে কখনোই অসম্মান করেনি।’

ওমর সানী অভিযোগ করেছেন, জায়েদ তার সংসার ভাঙার চেষ্টা করছেন। এ বিষয়ে শিল্পী সমিতিতে গতকাল রবিবার লিখিত অভিযোগও করেছেন। তবে জায়েদ সব অভিযোগ অস্বীকার করেছেন।

অডিও বার্তায় মৌসুমী আরও বলেছেন, ‘এটা একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান হওয়া উচিত ছিল। সে ক্ষেত্রে আমি মনে করি, জায়েদের এখানে খুব একটা দোষ নেই, আমি দোষ খুঁজে পাচ্ছি না। আরেকটি কথা বলতে চাই, আমাকে এই ছোট করার মধ্যে; যাকে আমরা শ্রদ্ধা করে এসেছি; আমাদের ওমর সানী ভাই; তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে সমাধান করবে। সেটিই আমি আশা করি।’

মৌসুমী আরও বলেছেন, ‘আপনারা সাংবাদিক ভাইয়েরা একটি নিউজ পেলেই সেটা কথা না বলেই সহজভাবে লিখে দেন, এটা কাম্য নয়। একটু আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, আমারটা আমার কাছে জানার দরকার ছিল। তাহলে হয়তো প্রসঙ্গটি লিখতেন না। তিনি একতরফা বলেছেন, আমিও কিছু বলেছি কি না, অভিযোগ করেছি কি না, জানা দরকার ছিল। সেক্ষেত্রে বলব যে, অডিওটি জরুরি। আমার নামটা এখানে যেন কোনো প্রয়োজনে-অপ্রয়োজনে না আসে।


ওমর সানী-জায়েদ প্রসঙ্গে এবার মুখ খুললেন মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here