প্রবাসী বন্দীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে মালদ্বীপের প্রধান বিচারপতিকে অনুরোধ।

মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

আজ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দ্বীপ-রাষ্ট্রের মাননীয় প্রধান বিচারপতি জনাব আহমেদ মুতাসিম আদনান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দূতাবাসের প্রথম সচিব জনাব মোঃ সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার জনাব ফয়সাল উপস্থিত ছিলেন।

সক্ষাতকালে মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ রাষ্ট্রদূতের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশীদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এছাড়া বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করা হয়।


প্রবাসী বন্দীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে মালদ্বীপের প্রধান বিচারপতিকে অনুরোধ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles