মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর নির্দেশ মতে যশোরের মনিরামপুর উপজেলায় বাজার তদারকি র কাজ পরিচালনা করছে জেলা কার্যালয়।
০৬ই সেপ্টেম্বর ২০২২ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, যশোর মহোদয়ের সার্বিক সহযোগিতায় যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সার, ফার্মেসী ও মুদি দোকানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ওষুধের মোড়কে উল্লিখিত মূল্য মুছে বেশি দামে বিক্রি, মূল্য তালিকা ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণ এই কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)