
মৌলভীবাজার জেলার বড়লেখা দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের অন্যতম সদস্য সুমিত দাসের ইতালি গমণ উপলক্ষে দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১১ সেপ্টেম্বর) পৌর শহরের আলভীন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দূর্বার মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালাহউদ্দিন মল্লিক, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন দূর্বার মুক্ত স্কাউট দলের সদস্যবৃন্দ।
আলোচনা পরবর্তী সময়ে দূর্বার মুক্ত স্কাউট দলের অন্যতম সদস্য সুমিত দাসের প্রবাসগমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)