
ভোলা জেলা পুলিশের আয়োজনে ১২সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ সোমবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার সভাপতিত্বে জেলা পুলিশের আগস্ট/২২ ইং মাসের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগস্ট/২২ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে, উক্ত মাসে ভোলা জেলায় ০৫টি ধর্ষণ, ৪৪টি নারী নির্যাতন, ০১টি অপহরণ, ০৬ টি সিধেল চুরি, ০৫টি চুরি, ০১টি অস্র অইনে ৩৭টি মাদক দ্রব্য আইনে ও ৭০টি অন্যান্য মামলাসহ সর্বমোট ১৭১টি মামলা রুজু হয়েছে। গত মাসে জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৭ টি মামলায় ১৪ কেজি ৪৭০ গ্রাম গাজা, ১২৪৫ পিছ ইয়াবা সহ ৪৩ জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সার্বিক অপরাধ পর্যালোচনায় দেখা যায় যে, বিগত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে নারী নির্যাতন ও চুরি সংক্রান্ত ঘটনায় রুজুকৃত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশ সুপার মিথ্যা অভিযোগে মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। চুরি সহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বাজার কেন্দ্রিক রাত্রিকালীন পাহাড়াদার নিয়োগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা/বাজার/পয়েন্টে সিসি টিভি স্থাপনের জন্য ব্যবসায়ি ও জনসাধারনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশকে উদ্যোগী হওয়া সহ রাত্রিকালিন পুলিশি টহল বৃদ্ধি ও গ্রাম পুলিশদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, ভোলা বাসস্টান্ডসহ বিভিন্ন বাস স্টান্ডে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা ভোলা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)