
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উৎসব ২০২২ উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইউনুছ আলী ভূঁইয়া,রায়পুরা থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ রায়পুরা ডিজিএম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি চন্দন কান্তি সাহা, সেক্রেটারি শান্ত বনিক রায়পুরা পৌরসভা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিজয় পাল,সেক্রেটারি রাজিব গোপ, রায়পুরা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ বিশ্বাস, সেক্রেটারী শিবু সাহা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন। এবছর রায়পুরা উপজেলায় ছোট এবং বড় ৬৯ টি পূজা মন্ডপে পূজা উৎযাপন করা হবে।সরকারি নির্দেশনা মোতাবেক সূর্যোদয়ের আগে প্রতিমা বিসর্জ্জন দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন- আমরা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃংখলা বিষয়ে সার্বিক সহযোগিতা করব।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের কে তাৎক্ষণিক জানাবেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)