মাদারীপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

0
91

মাদারীপুর জেলা প্রতিনিধি:

বিদ্যমান আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো: আলম হোসেন, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, পৌর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, মন্দিরের পুরোহিতসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদ হাসান।


মাদারীপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here