
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে পেটের সাথে পেচিয়ে ০৬ কেজি গাঁজা সরবরাহের সময় একাধিক মাদক মামলার ০৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে পাটবাড়ী মন্দিরের পাশে শাহজান মোড় থেকে পেটের সাথে কসটেপ দ্বারা পেচানো ০৬ কেজি গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামী ১।মোঃবাবুল ফকির (৪৮),পিতা-মোঃরবিউল ফকির, সাং-গাতীপাড়া,২।মোঃরাজিব হোসেন(২৪),পিতা-মোঃআঃরহিম,সাং-রায়পুর,৩।মোঃমিলন হোসেন (২১),পিতা-মোঃজুলফিকার আলী,সাং-রঘুনাথপুর,
সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর আসামিদের গ্রেফতার করে। আসামী রা অভিনব পন্থায় মাদক বহন করছিলো।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)কামাল হোসেন ভূঁইয়া জানান,আসামিদের কাছ থেকে অভিনব পন্থায় পেটের সাথে কসটেপ দ্বারা পেঁচানো ০৬ কেজি গাঁজাসহ ০৩ জনকে গ্রেপ্তার করি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। পুলিশের সফল অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এলাকা বাসী।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)