
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস বৃহস্পতিবার (৬ অক্টোবর) ‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’-প্রতিপাদ্যে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে দিবসটি এ উপলক্ষ্যে পরশুরামেও এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন।
উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টো, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার জাকারিয়া, ইকরাম হোসেন চৌদুরীসহ প্রমূখ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)