
মালদ্বীপে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন এর উদ্যোগে রাজধানীর ব্যস্ততম সড়ক চাঁন্দ্রেনি মাগুর জালাল উদ্দীন মসজিদে'র তৃতীয় তলায় প্রবাসী বাংলাদেশি ক্বারি মোহাম্মদ আজিজুর রহমান এর সঞ্চালনায় শুরু হয় মুসলমানদের পবিত্র তম দিন ঈদে-মিলাদুন-নবী'র দোয়া মাহফিল।
শুক্রবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাত নয়টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে মাওলানা মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নেহের রানা, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: রোমো মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাফিজ, প্রবাসী মোহাম্মদ কাজী মুখলেস।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল রাসুল (সাঃ) এর জন্মদিন, এই বিষয়ে কারোর মাঝে কোন মতো বিরোধ না থাকায় মুসলমানরা এই দিনটিকে পবিত্র দিন হিসেবে ঈদে-মিলাদুন-নবী অতি আনন্দের সাথে পালন করেন। হিজরি ৪র্থ শতাব্দীর দিকে ঈদে মিলাদুন নবী'র প্রথম প্রচলন শুরু হয়। অর্থাৎ ৭'ম হিজরির দিকে এই ঈদে-মিলাদুন-নবী ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে মুসলিম সম্প্রদায়ের মাঝে। ঈদে-মিলাদুন-নবী প্রথম প্রবর্তন করেন খলিফা আল মুয়িজ্জু লি-দীনিল্লাহ। ৪র্থ হিজরি থেকে এটি শুরু হলেও আনুষ্ঠানিক রূপ পায় ৭ম হিজরিতে।
সবশেষে, আহলে সুন্নত ওয়াল জামাত সংগঠন এর উদ্যোগে দোয়া ও মোনাজাত করেন এবং তবররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)