
১৭ অক্টোবর (সোমবার) নড়াইল জেলা পরিষদ নির্বাচন -২০২২ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নড়াইল, লোহাগড়া ও কালিয়া উপজেলার ০৪ টি ভোট কেন্দ্রে সকাল ০৯টা হতে দুপুর ২.টা পর্যন্ত ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।
আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ উপলক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন, নড়াইল।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, নারী-পুরুষ সকলের ভোটাধিকার রয়েছে। সকলে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার ও র্যাব সদস্যগণ নিয়োজিত রয়েছে। কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে দ্রুত সিনিয়র অফিসার, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কন্ট্রোলে যোগাযোগ করার জন্য তিনি সকলকে পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ভদ্র ও মার্জিত আচরণের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সুভাষ চন্দ্র বোস আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়জুল আমির লিটু মটোরসাইকেল প্রতিক পেয়েছেন ১৫৩ ভোট। এবং চশমা প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন, সুলতান মাহমুদ বিপ্লব।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)