মালদ্বীপের রাষ্ট্রপতির কাছ থেকে প্রবাসী শিক্ষা উদ্দোক্তা আহমেদ মোত্তাকি’র পুরুষ্কার গ্রহন।

0
74

মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপের কাফু অ্যাটলের, কাশিধু আইল্যান্ডে জাতীয় কৃষক ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত হয় আনুষ্ঠানিক সংবর্ধনা এবং একটি বিশেষ ভোজ অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাফু অ্যাটলর শিক্ষা কেন্দ্রের অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানে এমআই কলেজের স্কুল ‘অফ’ এগ্রিকালচারাল এর পক্ষে অংশ গ্রহন করেন বাংলাদেশি শিক্ষা উদ্দোক্তা আহমেদ মোত্তাকি।

অনুষ্ঠানের আয়োজিত কার্যক্রমে যোগ দেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তিনি (১৫, অক্টোবরকে) মালদ্বীপের জাতীয় কৃষক দিবস হিসাবে ঘোষণা করেন এবং (১৬, অক্টোবর) বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য দিবস হিসাবে পালন করেন। কার্যক্রমের অংশ হিসেবে তিনি এমআই কলেজের স্কুল ‘অব’ এগ্রিকালচারাল এর শিক্ষাকেন্দ্রে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্রশিক্ষণরত শিক্ষক ও কৃষকদের সঙ্গে সাক্ষাৎ সুলভ আলোচনা করেন।

মালদ্বীপে প্রথম কোনো ইভেন্ট এমআই কলেজের স্কুল ‘অফ’ এগ্রিকালচার দ্বারা পরিচালিত হয় জাতীয় কৃষক এবং বিশ্ব খাদ্য দিবস, মালদ্বীপের মৎস্য ও কৃষি খাতে অবদানে, এবং কি জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ উদযাপনের স্বীকৃতিস্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি কর্তৃক একটি সম্মাননা পুরুষকার উপহার প্রদান করেন বাংলাদেশি শিক্ষা উদ্দোক্তা মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান জনাব আহমেদ মোত্তাকি’কে। এবং এমআই স্কুল ‘অফ’ এগ্রিকালচারাল কলেজে কৃষি বিষয়ে মালদ্বীপের সাধারণ মানুষের জন্য উচ্চ শিক্ষা শুরু করায় রাষ্ট্রপতি এই প্রবাসী উদ্দোক্তাকে ধন্যবাদ জানান এবং তার এমন উদ্যোগের সফলতা কামনা করেন।

প্রবাসী উদ্দোক্তা আহমেদ মোত্তাকি বলেন, মালদ্বীপে কৃষি ও মৎস্য কার্যক্রম চালানোর শিক্ষা হিসেব প্রথম কোন বেসরকারি প্রতিষ্ঠান এমআই কলেজের স্কুল ‘অফ’ এগ্রিকালচারাল সেকশন। রাষ্ট্রপতির দেওয়া স্মারক ফলকটি স্কুল ‘অফ’ এগ্রিকালচারাল, এমআই কলেজ মালদ্বীপের কৃষির ভবিষ্যত গঠনের পাশাপাশি কৃষি শিক্ষার প্রসারে এবং এর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমআই কলেজের সেকশনটি বাংলাদেশী কৃষিবিদদের দ্বারা পরিচালিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি আগ্রহ দেখিয়ে আমার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি আরও বলেন, মালদ্বীপের কৃষি ও মৎস্যর উন্নয়নে সরকারের প্রচেষ্টার স্বীকৃতি এবং প্রশংসা এই প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।


মালদ্বীপের রাষ্ট্রপতির কাছ থেকে প্রবাসী শিক্ষা উদ্দোক্তা আহমেদ মোত্তাকি’র পুরুষ্কার গ্রহন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here