
সক্ষম দম্পত্তি গর্ভবতী ও কিশোর কিশোরদের নিয়ে পরিবার পরিকল্পনা মা ও শিশু এবং পুষ্টি বিষয়ক সেবা সম্পর্কে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালদহ গ্রামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক পরিচালনা করেন এফডব্লিউভি এফডিআই এবং এফডাব্লিউএ, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব চারবার চেকআপ করা একান্ত প্রয়োজন।চেকারের পাশাপাশি এফডব্লিউসি তে নরমাল ডেলিভারী করানোর জন্য এফডব্লিউভি উদ্ধুদ্ব করেন। এছাড়া শিশুর অত্যাবশ্যকীয় সেবা সম্পর্কে বলেন। এই কার্যক্রমে স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, খাদ্য ও পুষ্টি বিষয়ে সঠিক জ্ঞান, ভিটামিন-এ ও টিকার প্রয়োজনীয়তা , নিরাপদ পানির ব্যবহার, এইডস ও যক্ষ্মা রোগের লক্ষণ, শিশুকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব এবং কৃমির সংক্রমণ সম্পর্কে এসব বৈঠকে আলোচনা করা হয়। এ ছাড়া সাধারণ সর্দি, জ্বর ও ডায়রিয়া প্রতিরোধের উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয় গ্রামের নারীদের।। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির মামনি প্রকল্পের ফোকাল পারসন মোঃ কামরুজ্জামান, রিজিওনাল ম্যানেজার সুনিল কুমার রায়,ডিস্টিক কোঅর্ডিনর ও উপজেলা কোঅর্ডিনেটর আরো অনেকেই উপস্থিত ছিলেন
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)