
১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনে ৪ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হলেন তামান্না আক্তার হেনা।
বিজয়ের পরেই তাহার ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে আসেন গোয়াইনঘাট ও জৈন্তা কানাইঘাট।
অন্যান্য উপজেলায় সাক্ষাৎ শেষে ২০ অক্টোবর বিকালে আসেন শশুর বাড়ি নিজ উপজেলায়।
তাহার আগমনে আনন্দিত হয়ে বিশাল মটর যান মহড়া দিয়ে শশুর বাড়ি নিয়ে আসেন এলাকাবাসী।
হেনা তাহার ঘরে এসেই তিনি শাশুড়িকে সালাম করে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন, শাশুড়িকে পরিয়ে দেন বিজয়ের মালা।
বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বাড়িতে ছিল গণমানুষের আনন্দের উল্লাস।
হেনা আক্তার গণমাধ্যম কে বলেন সম্মান দেয়া নেয়ার মালিক আল্লাহ সত্যের জয় চিরদিন হয়।
এই জয় আমার নয় এই জয় গণমানুষের জয়, আমি চাই মানুষের দোয়া ও ভালবাসা সব শেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সাথে পালন করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)