মাদারীপুরে পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত,আহত-২

0
79

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপ‌জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে গ্রীন লাইন পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত। এঘটনায় শিশু ও ভ্যান চালকসহ দুজনেই গুরুতর আহত হয়েছেন। র‌বিবার রাত ৮টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।
পুলিশ স্থানীয়‌দের বরা‌তে রা‌জৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হো‌সেন জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহন ও টেকেরহাট থেকে রাজৈরের দিকে আসা ভ্যানকে চাপা দেয় গ্রীন লাইন পরিবহন। এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। নিহত গৃহবধূ লাকি বেগম (৪০) পৌর এলাকার আলমদস্তার মালয়শিয়া প্রবাসী ফরহাদ মোল্লায় স্ত্রী। বাকি আহত শিশু ও ভ্যানচালক শামীম শেখ (১৩) ও নিহতের ছেলে সাজিন মোল্লা (১৬) কে আহত অবস্থায় রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জুয়েল শেখ এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।


মাদারীপুরে পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত,আহত-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here