ভারতে থেকে বাংলাদেশে ঢুকেছে ২ ফিট উচ্চতার হনুমান

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ে দুই ফিট উচ্চতার একটি মুখপোড়া হনুমান আটক করেছে স্থানীয়রা। ভারতের সীমান্ত অতিক্রম করে হনুমানটি বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সেটি উদ্ধার করেছে বন বিভাগ ৷ শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টায় সদর উপজেলার দশমাইল শিতলী হাসনা এলাকার একটি বাড়ি থেকে হনুমানটি উদ্ধার করা হয়।

জানা যায়, বিকেলে লোকালয়ের আশপাশে ঘুরছিল প্রাণিটি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে সেটিকে আটক করে একটি বাড়িতে রাখে।

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে হনুমানটি উদ্ধার করে। পঞ্চগড়ের বন বিভাগের প্লান্টেশন মালি (পিএম) আলামিন ঘটনার সত্যতা একুশেনিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হনুমানটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেওয়া হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।

এদিকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক একুশেনিউজকে বলেন, লোক পাঠিয়ে হনুমানটি উদ্ধার করা হয়। শনিবার (৫ নভেম্বর) সেটির স্বাস্থ্য পরিক্ষা করা হবে। পরীক্ষার পর বিভাগীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


ভারতে থেকে বাংলাদেশে ঢুকেছে ২ ফিট উচ্চতার হনুমান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles