
নড়াইলে লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের ফকিরের চর গ্রামের মৃত শুকুর জমাদ্দার এর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
আজ ৬ নভেম্বর রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে বাড়িটিতে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে মজুদ করা পাটে আগুন ধরে যায় ।এরপর সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের নজরে এলে তাঁরা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করান এবং পানি নিক্ষেপ আগুন নেভানোর চেষ্টা করেন।কিন্ত সর্বনাষা আগুনে ততক্ষণে পুড়ে গেছে বাড়ির প্রায় সব কিছু ।
পরিবারের সাথে কথা বলে জানা যায় ঘরে আশা সমিতির থেকে লোন নেওয়া এক লক্ষ্য টাকা,গহনা, টিভি, ফ্রিজ, পানির মোটর, কম্পিউটার, মোবাইল, ধান পাট চাউল সহ প্রয়োজনীয় সকল কিছু পুড়ে যাই। যার আর্থিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এদিকে মজুদ কৃত প্রায় সব কিছু পুড়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে পরিবার টির, তাই দ্বারস্থ হতে চাই সমাজ সেবা অধিদপ্তর এবং মানবিক সংগঠন গুলোতে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)