
ছাত্র জমিয়তের স্থায়ী কর্মসূচি হচ্ছে "খেদমতে খালক" সমাজসেবা। এই কর্মসূচির অংশ হিসাবে নিজস্ব ব্লাড ব্যাংক করার প্রত্যয়ে পর্যায়ক্রমে উপজেলা ব্যাপী ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পালন করছে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত।
এরই অংশ হিসাবে রবিবার ৬ নভেম্বর বিকাল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রামধা চৌমুহনীতে ফ্রি- ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা।
২য় ধাপের কর্মসূচিতে অংশগ্রহণ করে বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন ছাত্র জমিয়তের ফরমভুক্ত সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনতা।
বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদের নেতৃত্বে এ ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়ত ও আলীনগর ইউনিয়ন ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দ।
ফ্রি- ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালন করেন আবিদুর রাহমান খান,দিহান আহমদ চৌধুরী ও তাদের টিম।
পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)