
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই বাংলা মদসহ তিনজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ । সোমবার ( ১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীরামপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মো. নুর উদ্দিন বাহার( ৪৬), জয়নাল আবেদীন (৫৮) এবং সাইফুদ্দীন মাহমুদ ফরহাদ (৪০)
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, মায়ানী ইউনিয়নের বাসিন্দা মাদক ব্যবসায়ী নুর উদ্দিন বাহার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসায়ী নুর উদ্দিন বাহারের নেতৃত্বে তাঁরা বাংলা মদ আনার জন্যে সেখানে গিয়েছিল। গোপন সংবাদের তথ্য অনুসারে মিরসরাই থানা পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে দেশীয় তৈরী চৌলায় মদসহ আটক করে।
এবিষয়ে তিনি আরো জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দায়েরের পর যথাযথ আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)