
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট কোম্পানীগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৬ নভেম্বর ২০২২) স্থানীয় লাচুখাল বাজার থেকে র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের পয়েন্টে এসে প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদের বক্তব্যের মাধ্যমে উক্ত র্যালির সমাপ্তি করা হয়।
এর পূর্বে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক রাসেল আহমেদ এর পরিচালনায় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মদরিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,মোঃ ইয়াকুব আলী,অখিল চন্দ্র বিশ্বাস।কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী মোঃ আলাউদ্দিন,যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়।পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,দপ্তর সম্পাদক আব্দুল আলীম।পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে,পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ জীবন মিয়া,সাধারণ সম্পাদক আরিফ আহমদ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)