হাতিয়ায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

0
138

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী উপজেলা হাতিয়া কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি-২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার এগারোটি ইউনিয়নের ৮৬০০ জন কৃষকের মাঝে এসব ফসলের সার ও বীজ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র ওবায়েদ উল্লাহ বিপ্লব এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ বাজেদ সবুজ।


হাতিয়ায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here