
মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
অদ্য ২৩/১১/২০২২খ্রিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা “দেশের এক ইঞ্চি জমিও পরিত্যাক্ত/অনাবাদি রাখা যাবেনা” বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত জেলা প্রশাসক পঞ্চগড়, জনাব মোঃ জহুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, দেবীগঞ্জ জনাব মোঃ গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) দেবীগঞ্জ উপজেলা জনাব গোলাম রব্বানী, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব রুনা লাইলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর মেয়র জনাব আবু বক্কর সিদ্দিক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ২০২৩ অর্থ বছরের রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও স্যার কৃষকের মাঝে বিতরণ করেন।





