
ইনসান সাগরেদ,পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা দায়িত্বভার গ্রহন করেছেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রথম সভা ও দায়িত্বভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সানিউল কাদের ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, কাজী মাহামুদুর রহমান ডাবলু, ফারুক আলম টবি, তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক চিশতি,দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিকসহ জেলা পরিষদের নবনির্রাচিত সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা পরিষদকে বাংলাদেশের রোল মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করে যাবেন বলে মতামত ব্যক্ত করেন তিনি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)